1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, পূজার আগে শনিবার অফিস খোলা রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা

লালমনিরহাটে স্বেচ্ছাসেবকদল নেতার মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে ফেরদৌস আহমেদ (৪০) নামের এক স্বেচ্ছাসেবকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফেরদৌস সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি এবং ওই ইউনিয়নের আনন্দবাজার এলাকার মৃত নুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেরদৌস গতকাল রোববার সকালে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলে বাড়ি থেকে বের হন। বিকেলের পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর আজ সকাল ৭টার দিকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, নিহতের শরীরে দৃশ্যমান আঘাতের বড় কোনো চিহ্ন পাওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )