1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের দর সর্বকালের সর্বোচ্চ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এতে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে নিরাপদ আশ্রয়-খ্যাত ধাতুটির দর।

শুক্রবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২১৭০ ডলার ৫৫ সেন্টে।

একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ২ হাজার ১৮৫ ডলার ৫০ সেন্টে।

এর আগে, বিশ্ববাসী স্বর্ণের দাম কখনও এত দেখেননি।

এর আগে, ২০২৩ সালের ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ২ হাজার ১৫২ ডলারে, যা ছিল ওই সময় পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ দাম।

এবার সেই রেকর্ডও ভেঙে গেছে। সূত্র: রয়টার্স, সিএনবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )