1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, পূজার আগে শনিবার অফিস খোলা রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা

মুজিব: একটি জাতির রুপকার’ চলচ্চিত্রটি ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শন হয়েছে 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১০৭ জন দেখেছেন

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:- ০৪ মার্চ ২০২৪ ইং সোমবার ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে বিনামূল্যে প্রদর্শন হয়েছে।

ফেনী জেলা প্রশাসক মোসাম্মৎ সাহীনা আক্তার বলেন,বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

তিনি বলেন, ফেনী জেলা কোন সিনেমা হল নেই বলে, চলচ্চিত্রটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়

ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে সর্বসাধারণের জন্য বিনামূল্যে প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ এ প্রদর্শনী উপভোগ করার সুযোগ রয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়। আর শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির পরিচালক ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

জেলা প্রশাসক বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে  তুলে  ধরতে হবে। সেই সাথে জাতির সঠিক ইতিহাস জানান দিতে “মুজিব: একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )