1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, পূজার আগে শনিবার অফিস খোলা রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা

নাটোরের স্কুল শিক্ষককে মারধর, ২ পুলিশ কনস্টেবলকে ক্লোজড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৮৭ জন দেখেছেন

নাটোরের বাগাতিপাড়ায় বাদল উদ্দিন নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনায় ২ পুলিশ কনস্টেবলকে ক্লোজড করে নাটোর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভুক্তভোগী শিক্ষক বাদল উদ্দিন বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

পুলিশ লাইন্সে সংযুক্ত করা দুই কনস্টেবল হলেন, সজিব হোসেন এবং আসাদুজ্জামান। এর আগে গতকাল এই দুই পুলিশ কনস্টেবল ও এক সোর্সের বিরুদ্ধে ওই স্কুল শিক্ষককে হাতকড়া পরিয়ে পেটানোর অভিযোগ উঠে।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, এক স্কুল শিক্ষকের কাছে মাদক রয়েছে এমন খবর পেয়ে দুই পুলিশ সদস্য ওই শিক্ষককে সার্চ করে। ওই মুহূর্তে শিক্ষককে মেরে আহত করা হয়। খবর পেয়ে রাতেই আমি নাটোর আধুনিক সদর হাসপাতালে গিয়ে আহত শিক্ষকের সাথে কথা বলি এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করি। এসব তথ্য পুলিশ সুপারকে জানালে রাতেই তিনি দুই পুলিশ কনস্টেবলকে ক্লোজড করেন।

মাহমুদা শারমীন নেলী বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের পেশাদারিত্বের বাইরে যাওয়ার সুযোগ নেই। আইন প্রয়োগের যতটুকু ক্ষেত্র রয়েছে তার বাইরে যাওয়ারও সুযোগ নেই। দুই পুলিশ সদস্য তাদের দায়িত্বের বাইরে গিয়ে যদি কোনো কর্মকাণ্ড করে থাকেন। সে কারণে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে তারা যাতে কোনো প্রভাব ফেলতে না পারে তাই ক্লোজড করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, কোনো ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না। এখন পর্যন্ত স্কুল শিক্ষক লিখিত অভিযোগ না করলেও আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )