1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রথম ধাপের চূড়ান্ত ফল হতে পারে আজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ হতে পারে। মৌখিক পরীক্ষা নেওয়া শেষে চূড়ান্ত ফল প্রস্তুত করা হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে আজ যেকোনো সময় ফল প্রকাশ হতে পারে। গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ধাপে ১৮টি জেলায় এমসিকিউ ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। সেসব জেলার মৌখিক পরীক্ষার ফল আমাদের কাছে এসেছে। ইতোমধ্যে ফল তৈরি করে সেটি প্রকাশের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ মঙ্গলবার সকালে বলেন, প্রথম ধাপের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন শেষ সময় যাচাই-বাছাই চলছে। আশা করছি, আজ এ ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারব।

এর গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন ১৮ জেলায় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। ৫৩৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )