1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ১৪ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের শ্রদ্ধা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১০ জন দেখেছেন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক।

আজ শনিবার দুপুরে তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৃঙ্খল মুক্তির মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, মোহাঃ আবদুল আলীম মাহমুদ, মোঃ মাসুদুর রহমান ভূঞা, মোঃ তওফিক মাহবুব চৌধুরী, এ কে এম শহিদুর রহমান, মোঃ ময়নুল ইসলাম, গোলাম কিবরিয়া, কৃষ্ণ পদ রায়, কুসুম দেওয়ান, বশির আহম্মদ, মোঃ আনোয়ার হোসেন, এ কে এম হাফিজ আক্তার, ড. খঃ মহিদ উদ্দিন, মোঃ আবদুল বাতেন বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান।

সেখানে রক্ষিত পরিদর্শন বইতে পুলিশ কর্মকর্তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহিনুল ইসলাম, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুল কবির চন্দন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )