1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১৪৪ ধারা জারি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

অধিবেশন সামনে রেখে পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদের চারদিকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

শনিবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত সদস্যরা। তবে অধিবেশনকে সামনে রেখে প্রাদেশিক পরিষদ ভবন এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে সিন্দু সরকার।

সিন্ধু পরিষদের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে পরিষদ ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে গ্রান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (জিডিএ), পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই), জামায়াতে ইসলামী (জেআই) এবং জমিয়তে উলেমায়ে ইসলাম।

গতকাল শুক্রবার দিনশেষে একটি নোটিশ জারি করেছে প্রদেশটির সরকার। তাতে বলা হয়েছে, সিন্ধু সরকার দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে প্রাদেশিক পরিষদের করাচি ডিভিশনের সাউথ জোনে জনসভা, সমাবেশ, প্রতিবাদ, বিক্ষোভ নিষিদ্ধ করেছে ৩০ দিনের জন্য।

অবিলম্বে তা কার্যকর হবে।

সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার (অব.) হারিস নওয়াজ বলেছেন, প্রাদেশিক পরিষদ ভবনের চারপাশে এখন ১৪৪ ধারা কার্যকর। ফলে এর ধারে কাছে কোনো প্রতিবাদ বিক্ষোভ হতে পারবে না।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে নিশ্চিত করতে পরিষদের চারপাশে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )