1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

আর কাউকে ঢুকতে দেওয়া হবে না, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

বাংলাদেশ সীমান্তের ভেতরে নতুন করে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধে কী ঘটবে আমরা এখন বলতে পারব না। আরাকান আর্মিরা কীভাবে এটা শেষ করতে এখনো আমরা প্রেডিক্ট করতে পারছি না।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা মনে করি, যার যেটা জন্মভূমি, তারা সেখানেই থাকবে। অনেক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আমাদের দেশে আশ্রয় দিয়েছি। মিয়ানমার এবং বিশ্বের সব দেশকে আমরা বলছি, যত দ্রুত সম্ভব তাদের ফেরত নেওয়ার ব্যবস্থা জোরদার করার জন্য। সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৫টি দল মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আরাকান আর্মি অনেক সুসংগঠিত, আরাকান রাজ্যেই তারা বারবার নিজেদের অবস্থান জানান দিচ্ছে। তাদের কাছে ভারী অস্ত্র আছে এ রকম আমাদের কাছে মনে হচ্ছে।’

যুদ্ধ থামবে এবং রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যে দৃশ্য আপনারা এখন দেখছেন, যুদ্ধে কী ঘটবে আমরা এখন বলতে পারব না। আরাকান আর্মিরা কীভাবে এটা শেষ করতে এখনো আমরা প্রেডিক্ট করতে পারছি না। আমরা যে ঝামেলায় রয়েছি রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে; আমরা মনে করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে, যুদ্ধ থামবে এবং তারা তাদের দেশে ফেরত যাবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )