1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

পিএমএল-এন ও পিপিপির সরকার গঠনে ‘জনরায় নেই’, দাবি পিটিআইয়ে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৭ জন দেখেছেন

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কয়েক দিনের আলোচনার পর গত মঙ্গলবার মধ্যরাতে জোট সরকার গঠনের ঘোষণা দেয় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)। এতে সরকার গঠন নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, তার অবসান হয়।

তবে এমন সরকার গঠন থেকে বিরত থাকতে পিএমএল-এন ও পিপিপি এর প্রতি আহ্বান জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

দল দু’টি জনরায় চুরি করেছে বলেও অভিযোগ করেছে পিটিআই।

জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯৩ আসনে জয়ী হন। এ ছাড়া নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৯ ও বিলাওয়ালের পিপিপি ৫৪ আসনে জয়ী হয়। সরকার গঠনে প্রয়োজন ১৩৪টি আসন।

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। গতকাল বুধবার কারাগারের বাইরে পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, পিএমএল-এন ও পিপিপি জোটের জন্য তার কাছে একটি বার্তা আছে। সেটা হলো ন্যূনতম বিবেচনাবোধ প্রদর্শন এবং সরকার গঠন থেকে বিরত থাকা।

আসাদ কায়সার বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাননি পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ।

জনগণ তাকে প্রধানমন্ত্রী হওয়ার ম্যান্ডেট দেয়নি।

এদিকে, নতুন জোট সরকারের সমালোচনা করেছে জামায়াত-ই-ইসলামিও। দলটির প্রধান সিরাজুল হক বলেছেন, এই সরকার মধ্যরাতে গঠিত হয়েছে। এ দেশে বিষয়টি নতুন কিছু নয়। দুই পরিবারের শাসন প্রতিষ্ঠা হলো।

গত তিন দশক দলে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে।

সূত্র: ডন ও জিও নিউজ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )