1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

যে কারণে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থেকে ছিটকে গেল জাপান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১২ জন দেখেছেন

অর্থনৈতিক মন্দার কবলে পড়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান হারিয়েছে এশিয়ার দেশ জাপান। তারা এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। জার্মানি এখন তৃতীয় স্থানে।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা যাচ্ছে, ২০২৩ সালে জাপানের জিডিপি দাঁড়িয়েছে চার দশমিক দুই ট্রিলিয়ান ডলার।

একই সময়ে জার্মানির জিডিপি ছিল চার দশমিক পাঁচ ট্রিলিয়ান ডলার।

২০২২ ও ২০২৩-এ ডলারের তুলনায় ইয়েনের মূল্য ১৮ শতাংশ কমেছে। অন্যদিকে জার্মানিতে ইউরোর মূল্য স্থিতিশীল থেকেছে।

জাপান ও জার্মানির অর্থনীতিতে প্রধান সমস্যা হলো-শ্রমিকদের সংখ্যা কম, জন্মহার কমছে, বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে।

তবে জার্মানির থেকেও জাপানের সমস্যা আরো বেশি।

গেল বছর তাদের অর্থনীতি সামগ্রিকভাবে এক দশমিক নয় শতাংশ হারে বেড়েছে। গত দুইটি কোয়ার্টারে তা সংকুচিত হয়েছে। এটাকেই টেকনিক্যাল রিশেসন বা মন্দা বলা হয়।

১২ কোটি ৫০ লাখ মানুষের দেশ জাপান আয়তনের দিক থেকে ৮ কোটি ৩০ লাখ মানুষের জার্মানির থেকে ছোট। জাপানের খ্যাতি উচ্চপ্রযুক্তির জিনিস এবং গাড়ি তৈরির জন্য।

দীর্ধদিন ধরে যুক্তরাষ্ট্রের পর জাপানই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ছিল। কিন্তু এখন চীন সেই জায়গা দখল করেছে।

১৪২ কোটি মানুষের দেশ ভারতে আর্থিক উন্নয়নের হার অনেক বেশি।

ভারতে ৩৫ বছরের কম বয়সিদের সংখ্যাও জাপান ও জার্মানির তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের ধারণা, খুব তাড়াতাড়ি ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ।

সূত্র : ডয়চে ভেলে ও গার্ডিয়ান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )