1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ট্রাম্প নির্বাচিত হলে ন্যাটো জোটের অস্তিত্ব থাকবে না, জার্মানির আশঙ্কা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৩ জন দেখেছেন

জার্মানির নেতাদের মধ্যে আশঙ্কা বাড়ছে যে, চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন তাহলে উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো জোটের অস্তিত্ব থাকবে না। আমেরিকার প্রভাবশালী দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

গত মাসে লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্প এক নির্বাচনী সভায় সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, “ন্যাটো জোটের জন্য আমেরিকা বিপুল পরিমাণ অর্থ খরচ করছে কিন্তু বিনিময়ে আমরা তেমন কিছু পাচ্ছি না।”

সেসময় তিনি আরো বলেছিলেন, “আমাদের যদি কখনো তাদের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে বলুন আমরা হামলার শিকার হয়েছি, তখন তারা কেউ থাকবে না বলে আমি বিশ্বাস করি ।”

ট্রাম্প বারবার ওয়াশিংটনের ন্যাটো মিত্রদের তাদের খরচ বহনে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছেন এবং ২০১৭ সালে ঘোষণা করেছিলেন যে, এই সামরিক জোট “অচল”।

আগামী নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প শক্তিশালী প্রার্থী। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে- প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ট্রাম্প এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে আগামী নির্বাচনে ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন এবং এই প্রেক্ষাপটে জার্মান কর্মকর্তারা বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ন্যাটো জোটের অস্তিত্ব থাকার সম্ভাবনা ক্ষীণ।

সূত্র : পার্সটুডে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )