1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

রংপুরে প্রাথমিক বিদ্যালয় তিনদিনের জন্য বন্ধ ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১৪৩ জন দেখেছেন
তীব্র শীতের কারণে রংপুর জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগ।
সোমবার( ২২ জানুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।
তিনি জানান, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ভোর ৬ টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র মোতাবেক এবং  বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগের পরামর্শক্রমে রংপুর জেলার আজ ২২ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারী তিনদিনের জন্য সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
এদিকে তিনদিনের জন্য প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেরিতে জানতে পারায় শিক্ষা কার্যক্রম চালু ছিলো। পরে সাংবাদিক ও অন্যান্য সহকর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাৎক্ষনিক ছুটি প্রদান করতে দেখা গেছে।
এ বিষয়ে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, আমরা সকালেই উপপরিচালক স্যারের ম্যাসেজ পেয়ে সঙ্গে সঙ্গে হোয়াটসআ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই ম্যাসেজ দেরিতে দেখে। যার কারনে এই উদ্ভুত অবস্থার সৃষ্টি হয়েছে। তবে সবাইকে এ বিষয়ে আগে থেকেই এলার্ট করে দেয়া হয়েছিল। আমরা বিষয়গুলো দেখছি গুরুত্বসহকারে।
একই কথা জানান প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম। তিনি জানান সবাইকে হোয়াটসআ্যাপ গ্রুপে সজাগ থাকার জন্য বলা হয়েছে। প্রথম দিনের জন্য এরকমটি হয়েছে, পরবর্তিতে এমন হবে না।
এর আগে গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।
উল্রেখ্য রংপুর জেলায় সকাল ৬ টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানান আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )