1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

বিএনপির গণস্বাক্ষর সংগ্রহ তাদের ললাটে পরাজয়ের শেষ চিহ্ন : মেনন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১৩১ জন দেখেছেন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি এখন নির্বাচনের বিপক্ষে গণস্বাক্ষর তুলছে। এটি গণস্বাক্ষর নয়, এই স্বাক্ষর সংগ্রহ বিএনপির ললাটে পরাজয়ের শেষ চিহ্ন।

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মেনন বলেন, এবারের নির্বাচনে সবচেয়ে ভালো দিক হলো, ব্যবসায়ীদের চেয়েও প্রকৃত রাজনীতির সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি বেশি।

তিনি আরও বলেন, যে বিদেশিরা এখনও নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, তাদের দেশের নির্বাচনই অনেক প্রশ্নবিদ্ধ।

শহীদ আসাদকে নিয়ে মেনন বলেন, ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতার ১১ দফা দাবির মিছিলে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় গুলি চালায় পুলিশ। সে সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আসাদ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে শহীদ আসাদের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত।

আসাদ এবং ৬৯-এর গণ-অভ্যুত্থানের ইতিহাস বাদ দিয়ে এ দেশের স্বাধীনতার ইতিহাস লেখা যায় না।

শহীদ আসাদের মূল্যায়ন এবং স্বাধীনতার মূল্যায়ন করতে হলে সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। সংবিধানের মূলনীতিতে ফিরে গিয়ে দেশ গঠনে কাজ করতে হবে বলেও জানান মেনন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )