1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

রংপুর বিভাগে সাড়ে ৩ হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ১৫০ জন দেখেছেন

গত এক সপ্তাহের বেশি সময় ধরে রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শীত ও হিমেল হাওয়া। এই শীতে স্কুলে যেতে কোমলমতি শিক্ষার্থীরা পড়েছে বেকায়দায়। শীত উপেক্ষা করে তাদের স্কুলে যেতে হত। এই অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)  থেকে প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুর বিভাগের ৩ জেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

 জেলাগুলো হচ্ছে কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়। তবে মাধ্যমিকে এখনও সিদ্ধান্ত হয়নি।
কনকনে শীতে সারা দেশের ন্যায় রংপুর বিভাগও কয়েকদিন থেকে কাঁপছে। এছাড়া ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাপমাত্রা ৮ ডিগ্রি সেলিসিয়াস থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছিল। প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অভিভাবকরা। এই অবস্থার রংপুর বিভাগের ৩ জেলার প্রায় সাড়ে ৩ হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতজনিত পরিস্থিত উন্নতি হলে স্কুল খোলার নির্দেশ দেয়া হবে।

প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম  বলেন, শীতের তীব্রতার কারণে দিনাজপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর বলেন, মাধ্যমিকে এখন পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )