1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

এক বছরে ১৬ লাখ বাংলাদেশি ভারতের ভিসা পেয়েছেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১০৭ জন দেখেছেন

সদ্য গত হওয়া ২০২৩ সালে  প্রতিবেশী দেশ ভারতের ভিসা পেয়েছেন ১৬ লাখের বেশি বাংলাদেশি। এক দিনে সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত ভিসা দিয়েছে দেশটি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই তথ্য জানান।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএসএফ ও বিজিবির সম্পর্ক আরও ভালো করার বিষয়ে আলাপ হয়েছে। আমরা তাদের সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক নিয়ে আরও ট্রেনিং দেওয়ার জন্য বলেছি। তারা সহযোগিতা করতে রাজি হয়েছেন।

ভিসা জটিলতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্টাফ-অফিসার কম থাকায় তারা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে দিচ্ছেন। মন্ত্রী জানান, বাংলাদেশের মানুষের বৈষয়িক সামর্থ্য বেড়েছে। সেজন্য তারা অ্যাফোর্ড করতে পারে, বিদেশে যায়। আমাদের দেশের মানুষ ভারতে যায় বেড়াতে, চিকিৎসা নিতে ও পড়াশোনা করতে। গত বছর ১৬ লাখের বেশি লোককে তারা নতুন ভিসা দিয়েছেন। একদিনে সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত ভিসা দিয়েছে দেশটি।

ভবিষ্যতে ভারত ভিসা প্রক্রিয়া আরও সহজ করার কথা ভাবছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, বৈঠকে দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ককে আরও বন্ধুত্বপূর্ণ করার বিষয় ও দুদেশের নিরাপত্তা বিষয়েও আলোচনা হয়েছে। ট্রান্সন্যাশনাল ক্রাইম, বর্ডার ক্রাইম, অরগানাইজড ক্রাইম যত কমানো যায়, যত ইন্টেলিজেন্স শেয়ারিং করা যায়, সেগুলো নিয়ে কথা হয়েছে। এসব বিষয়ে আমরা সবসময়ই ভারতের সাপোর্ট পেয়ে থাকি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )