1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

৪ দিনের সফরে আজ পাবনা যাবেন রাষ্ট্রপতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৪৯ জন দেখেছেন

চারদিনের সফরে আজ সোমবার পাবনা যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার সন্ধ্যায় পাবনার জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।  এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

আজ দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা যাবেন রাষ্ট্রপতি। ১২.৫০ মিনিটে অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবে তাকে বহনকারী হেলিকপ্টারটি। সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি বিশ্রাম নেবেন। সেখানেই রাত যাপন করবেন রাষ্ট্রপতি।

১৬ জানুয়ারি বেলা ১১টার দিকে পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। দুপুর ১টায় সার্কিট হাউজে ফিরবেন।

১৭ জানুয়ারি স্থানীয় কর্মসূচিতে অংশ নিয়ে দুপুরের পর সার্কিট হাউজে ফিরবেন। রাত যাপন শেষে ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন তিনি।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )