1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

সরকার হঠাতে বিরোধীরা বিদেশিদের দিকে তাকিয়ে আছে: ওবায়দুল কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১১৯ জন দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এ সরকারকে হঠাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অনেক প্রতিবন্ধকতা, বাধা বিঘ্ন আসতে পারে। কারণ যারা এই নির্বাচন বর্জন করেছে, তারা কিন্তু পিছু হটেনি, নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা হবে। তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সব কিছুই করতে হবে। ক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করতে হবে। বিরোধী দলকে আমরা রাজনীতি দিয়েই মোকাবিলা করবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )