1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

বড় বোনকে শুভেচ্ছা জানিয়ে স্নেহে সিক্ত শেখ রেহানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১১৬ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পথে থাকা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। এসময় বড় বোন শেখ হাসিনা তাকে মাতৃস্নেহে বুকে নিয়ে কপালে স্নেহের চুম্বন দেন। এতে নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে আবেগ আর ভালোবাসার এক অপরূপ অনুভূতি।

নির্বাচনের একদিন পর মঙ্গলবার দুপুরে গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেখ রেহানা। এসময় নেতাকর্মীদের তুমুল স্লোগানে স্লোগানে অনুষ্ঠানস্থলে মুখরিত হয়ে ওঠে।

এর আগে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কিছুক্ষণ পর আসেন শেখ রেহানা। তিনি উপস্থিত হলে বড় বোন শেখ হাসিনা তাকে মঞ্চে জড়িয়ে ধরে কপালে চুমু দেন। স্নেহের আচলে জড়িয়ে ধরেন। পরে ফুল দিয়ে বড় বোনকে শুভেচ্ছা জানান শেখ রেহানা। এসময় আবেগাপ্লুত হয়ে ওঠেন নেতাকর্মীরা। তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মেতে ওঠেন।

বক্তব্য শেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এক সঙ্গে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান ধরেন। তাদের সঙ্গে নেতাকর্মীরাও স্লোগানে তোলেন। শেষে দিকে স্লোগানে শেখ রেহানা বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জয় শেখ হাসিনা’।

অনুষ্ঠানজুড়ে বেশ কয়েকবার বড় বোন শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানার হাত উঁচিয়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন।

এসময় মঞ্চের দুই পাশে কেন্দ্রীয় নেতারা এবং সামনে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )