রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে লাগা আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ সালাউদ্দিন (৪৫) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে আবুল খায়ের নামে একজন মারা যান।
রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সালাউদ্দিনের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল ও শরীরে আঘাত ছিল।
গত বুধবার (৬ ডিসেম্বর) রাতে মহাখালী বাস টার্মিনালের পাশে ফিলিং স্টেশনটিতে অগ্নিকাণ্ড ঘটে।