1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

আরও দুই দিন বাড়ল গাজা যুদ্ধবিরতির মেয়াদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৯৫ জন দেখেছেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ আরও দু’দিন বাড়ানো হয়েছে।

সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা চুক্তির মেয়াদ বৃদ্ধির এই ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল-আনসারি হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধির তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তি হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চলমান মধ্যস্থতার অংশ হিসেবে গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি অতিরিক্ত দু’দিনের জন্য বাড়ানোর একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, মঙ্গলবার এবং বুধবার ১০ জন করে— মোট ২০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে দু’দিনে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ৬০ ফিলিস্তিনি মুক্তি পাবেন।

কাতারের ঘোষণার কিছুক্ষণ পরই চুক্তির মেয়াদ বৃদ্ধির তথ্য জানিয়ে বিবৃতি দিয়েছে গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাস।

এতে বলা হয়েছে, কাতার এবং মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে চুক্তির শর্ত একই রয়েছে।

এর আগে, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা গাজায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে হামাস-ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনা করেন। সোমবার প্রথম দফার চার দিনের যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার আগে এই চুক্তি হতে পারে বলে মিশরের সরকারি একটি সূত্র ইঙ্গিত দিয়েছিল।

সূত্র: আল জাজিরা, রয়টার্স, বিবিসি, সিএনএন, টাইমস অব ইসরায়েল

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )