1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বেরোবিতে দুই দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক উৎসবের উদ্বোধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৭৩ জন দেখেছেন

বেরোবি প্রতিনিধি:‘বাল্যবিবাহ রুখবো, সম্ভাবনার আগামী গড়বো’ প্রতিপাদ্য এবং ‘যুক্তির মিছিলে ভাঙি মগজের কারফিউ’ স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম আন্তঃবিভাগ বিতর্ক উৎসব। আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে জাতীয় সংগীতের মাধ্যমে এ উৎসবের সূচনা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত দুই দিনব্যাপী বিতর্ক উৎসবের প্রথম দিন শুক্রবার (২৪ নভেম্বর) নক আউট পর্ব অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় দিন শনিবার (২৫ নভেম্বর) কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল, পুরষ্কার বিতরণী ও সমাপনী পর্বের মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। বিতর্ক প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ১৬টি দল অংশগ্রহণ করেন।

বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।

বিতর্ক প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক শাহিনুর রহমান, ইংরেজি বিভাগের শিক্ষক জিনাত শারমিন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মহুয়া সবনম, বাংলা বিভাগের শিক্ষক খায়রুল আলম, ম্যানেজমেন্ট এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক খাদিজা শারমিন ও কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক শাহ আলম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিন ওয়াদুদ ও বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পোমেল বড়ুয়া।

সংগঠনটির মডারেটর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিবেটিং সোসাইটির মডারেটর ও সামাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ. বি. এম. নুরুল্লাহ।

দুই দিনব্যাপী শুরু হওয়া এ বিতর্ক উৎসবে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে জননী, সেভ দ্য চিলড্রেন, আইসিডিডিআর.বি, আরডিআরিএস বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি।

প্রসঙ্গত, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’ বিভিন্ন প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের বিতর্ক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে যুক্তির চর্চা ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )