1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর এলপিজি ধর্মঘট নিয়ে সরকারের কঠোর হুঁশিয়ারি, পরে কর্মসূচি প্রত্যাহার ব্যবসায়ীদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, তবু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাবে সরকারের সম্মতি লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনে বিনিয়োগ করছে ওয়ালটন ও প্রাণ-আরএফএল ঢাকা–কুমিল্লা উড়াল রেলপথের পরিকল্পনা, চট্টগ্রামের দূরত্ব কমতে পারে ৮০ কিলোমিটার

বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন ৫ জন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

দেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ ও ২ ডিসেম্বর দুইদিনব্যাপী বগুড়ায় কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো চলতি বছরেও বগুড়া লেখক চক্র পুরস্কার ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক কবি সম্মেলনের তারিখ ও পুরস্কারের বিষয়টি ঘোষণা করেন।

সংগঠনটি চলতি বছর পাঁচটি বিষয়ে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৩’ দিয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় তুষার কবির, কথাসাহিত্যে আকিমুন রহমান, লিটল ম্যাগাজিন সম্পাদনায় সুমন বণিক (অগ্নিশিখা পত্রিকার জন্য) সম্পাদক-প্রকাশক হিসেবে আবু এম ইউসুফ (অনুপ্রাণন সম্পাদনা ও প্রকাশনার জন্য এবং সাংবাদিকতায় দৈনিক ইত্তেফাকের বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মিলন রহমান।

সাংবাদিক সম্মেলনে বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক বলেন, ‘বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার দিয়ে আসছে। সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কবি সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননা স্মারক দেওয়া হবে।’

 

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ১ ডিসেম্বর সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করা হবে। এতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসনাত লোকমান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদ মল্লিক, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, সাবেক রাষ্ট্রদূত ইকতিয়ার চৌধুরী, প্রশিকা চেয়ারম্যান রোকেয়া ইসলাম, বাংলা একাডেমি থেকে পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দার ও দেশের প্রথিতযশা অনেক কবি-সাহিত্যিকরা ছাড়াও বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশ নেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )