1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুকে খুন করা নূর চৌধুরীর দেখা মিললো টরোন্টোতে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে গুলি করে খুন করা নূর চৌধুরীর দেখা মিললো কানাডায়। টরোন্টো থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরের ছোট্ট এলাকা ইটোবিকোর একটি কনডোমিনিয়ামের তিনতলায় থাকেন ৭০ বছর বয়সী নূর। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।

বাংলাদেশ সময় শনিবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় সিবিসি টেলিভিশিনের জনপ্রিয় অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’-এ ‘দ্য অ্যাসাসিন নেক্সট ডোর’ শিরোনামে ৪২ মিনিটের এই প্রতিবেদন প্রচারিত হয়।

প্রতিবেদনে নূর চৌধুরীর কানাডায় পালিয়ে যাওয়া, ২৭ বছর সেখানে থেকে যাওয়া এবং খুনের অভিযোগে হওয়া শাস্তি বাস্তবায়নে তাকে বাংলাদেশের ফেরত চাওয়ার বিষয়গুলো উঠে এসেছে।

সিবিসির প্রতিবেদনে টরন্টোর বাসার ব্যালকনিতে নূর চৌধুরীকে এক ঝলক দেখানো হয়। গাড়ি নিয়ে বের হওয়ার সময় নূরকে ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় দেখা যায়। প্রতিবেদক কথা বলার চেষ্টা করলে কথা না বলেই দ্রুত গাড়ি চালিয়ে চলে যান তিনি।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বলেছেন, এই একটি ইস্যু বাদে কানাডার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। কেবল বাংলাদেশি হাইকমিশনার হিসেবে নয়, বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমি চাই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )