1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শরণার্থী ক্যাম্পে ইসরাইলের হামলায় নিহত ১৮

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ভয়াবহ বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শুক্রবার জাবালিয়ায় এ হামলা হয়।

 

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, শুক্রবার সকালে কয়েকটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে আবু আল-কামসান, মাসুদ, আল-আসালি, আল-তুলুলি, আবু দান এবং আবু দায়েরের পরিবারের সদস্যরা নিহত হন।

পরবর্তীতে জাবালিয়ার ফালাওজাতে আরেকটি বিমান হামলা চালায় ইসরাইল। এতে তিনজন নিহত হন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বিমান হামলার পর অনেক মানুষ ভবনের নিচে চাপা পড়েন। এখন তাদের উদ্ধারে কাজ করছেন সাধারণ মানুষ। শুধুমাত্র খালি হাত ব্যবহার করেই ধ্বংসস্তূপ খুঁড়ে সেখানে প্রাণের স্পন্দন খুঁজে বের করার চেষ্টা করছেন তারা।

জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা করা ছাড়াও গাজা সিটির আল-জায়তুনের একটি স্কুলে হামলা চালায় দখলদার ইসরাইল বাহিনী। ওই হামলায় অসংখ্য মানুষ আহত ও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

গত ৭ অক্টোবর থেকে গাজার বিভিন্ন স্থানে নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। তাদের এসব হামলায় এখন পর্যন্ত প্রায় ১২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

সাধারণ মানুষের ঘর-বাড়ি ছাড়াও গাজার হাসপাতালগুলোর ভেতরও বর্বর হামলা চালাচ্ছে ইসরাইলিরা। আর তাদের এমন অমানবিক হামলায় গাজায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )