1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা

নির্বাচনের তফসিল ঘোষণায় ছাত্রলীগের আনন্দ মিছিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় আনন্দমিছিল করেছে ছাত্রলীগ।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনানের নেতৃত্বে মিছিল বের হয়। তারা পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে ভাষণে ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ঘোষণার পরপরই মধুর ক্যান্টিনে জড়ো হন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে তফসিল ঘোষণা নিয়ে সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিকভাবে শক্তিশালী, বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত না করে এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষার নেতৃত্ব দেওয়ার প্রমাণ হলো তফসিল ঘোষণা করা। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কত নাটক মঞ্চস্থ করা হলো, আমাদের সাংবিধানিক প্রক্রিয়াকে ভণ্ডুল করতে কত ধরনের ষড়যন্ত্র হলো।

৭ জানুয়ারি নির্বাচনের আগে আগুন সন্ত্রাস করলে ছাত্রসমাজ জবাব দেবে। বিদেশিদের ভয় দেখান, জনগণ জবাব দেবে। আমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে রায় দেব। তফসিল ঘোষণা করা হয়েছে, আমাদেরকে তরুণ, বৃদ্ধদের কাছে গিয়ে নৌকার বার্তা পৌঁছে দিতে হবে। আজকে থেকে নৌকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো, ৭ জানুয়ারি নৌকার নিরঙ্কুশ বিজয়ে এ যাত্রার লড়াই শেষ হবে।

সাদ্দাম আরও বলেন, আর্জেন্টাইন সমর্থক হয়েও মাজহারুল কবির শয়ন বলেছেন ব্রাজিলের মত শেখ হাসিনাকে পাঁচবার চ্যাম্পিয়ন করতে হবে। আমিও তাই বলি, ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই, নৌকা মার্কায় ভোট চাই। গোটা বাংলাদেশে নৌকা মার্কায় ভোট দেওয়া ছাড়া ছাত্রসমাজের কাছে আর কোনো বিকল্প নেই।

শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, মহানগর উত্তরের সভাপতি সাগর আহমেদ শামীম বক্তব্য দেন।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, হোম ইকনোমিকস, বদরুন্নেসা মহিলা কলেজ, মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আনন্দ মিছিলে যোগ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )