1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

পোশাক শিল্পখাতে মারা যাওয়া শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাকখাতে মৃত্যুবরণকারী তিন শ্রমিকের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আঞ্জুয়ারা খাতুন, রাসেল হাওলাদার ও মো. ইমরানের শোকসন্তপ্ত পরিবারের কাছে আর্থিক সহায়তার চেকগুলো তুলে দেন।

শনিবার (১১ নভেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক ইনামুল হক খান (বাবলু) এবং পরিচালক হারুন অর রশীদ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, তৈরি পোশাক শিল্পকে আজকের সম্মানজনক অবস্থানে নিয়ে আসার পেছনে লাখো লাখো পোশাক শ্রমিকের অমূল্য অবদান রয়েছে।

তিনি পোশাকখাতে শ্রমিকদের কল্যাণের ওপর জোর দিয়ে বলেন, শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক। শিল্প ভালো থাকলে শ্রমিক ভালো থাকবে। তিনি শ্রমিক ও উদ্যোক্তা মিলে একসাথে শিল্পকে এগিয়ে নেয়ার জন্য আহবান জানান।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমাদের তৈরি পোশাক শিল্পের সাফল্যে প্রতিটি পোশাক শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের কাছে শ্রমিকদের কল্যাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাদের অধিকার ও স্বার্থ সমুন্নত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দেশের অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্পের তাৎপর্য তুলে ধরে তিনি আরো বলেন, ‘পোশাক শিল্প বাংলাদেশের বৃহত্তম রপ্তানি আয়ের খাত হওয়ার পাশাপাশি, লাখো লাখো শ্রমিক ও তাদের পরিবারদের জন্য জীবন-জীবিকার প্রধানতম উৎস হিসেবে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )