1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জায়েদকে ‘এন্টারটেইনিং’ বললেন তামিম ইকবাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: বছর জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন চিত্রনায়ক জায়েদ খান। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে উন্মাদনার শেষ নেই। জায়েদ খান মানেই যেন বিনোদন। এবার ক্রিকেটার তামিম ইকবাল এই নায়ককে এন্টারটেইনিং বলে স্বীকৃতি দিলেন।

তামিম বললেন, নায়কদের ‘মুভিতে অনেক কিছু করতে হয়। জায়েদ খানও করেছেন। এটা ভালো।’ একটি অনলাইন শোতে এসে জায়েদ খানের প্রশংসা করলের তিনি। তামিমের এমন স্বীকৃতিতে নিয়ে আপ্লুত জায়েদ খানও।

শুক্রবার রাতে একটি শোতে হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ এই ওপেনার। এর আগে একই শোতে এসেছিলেন অভিনেতা জায়েদ খানও। শো চলাকালীন সময়ে ক্রিকেটার তামিম ইকবাল দুই উপস্থাপক রাফসান সাবাব ও আমিন হান্নাননের কাছে জানতে চান, ‘আপনারা তো অনেক শো করেছেন। কোন শো-টা ভালো হয়েছে?’ রাফসান অবশ্য জানান, তিনি এই শোতে আজই যোগ দিয়েছেন।

কিন্তু আমিন বেশ কয়েকটা করে ফেলেছে। যদিও দুই উপস্থাপক বারবার তামিমের মন রক্ষার্থে বলার চেষ্টা করছিলেন এই শোটাই সেরা। কারণ এখানে তিনি আছেন।’

তামিম বলছিলেন, ‘আমারটা বাদ দিয়ে বলুন। উপস্থাপকদ্বয় খানিকটা দ্বিধাগ্রস্থ হয়ে পড়েন।

পরে অবশ্য তামিমই বলেন, ‘কেন জায়েদ খান? জায়েদ খান ভাইয়ের? তখন উপস্থাপক বলেন, হ্যাঁ হ্যাঁ জায়েদ খান। তিনি আমাদের সঙ্গে আনন্দ করেছিলেন। আপনি শোটা দেখেছিলেন?

তামিম বলেন, ‘হ্যাঁ, পুরো শো দেখার সুযোগ হয়নি। তবে ক্লিপস দেখেছি, উনি তো নেচেছেন। এটা খুবই ভালো ছিল। মানুষ এসব শো গুলোতে আসেই বিনোদন নিতে। সেই জায়গা থেকে এটা বেশ ভালো ছিল। আর উনার ব্যাকগ্রাউন্ড এন্টারটেইনিং। বেশ ভালো।’ আরেকজন উপস্থাপক বললেন, হ্যাঁ, উনার জন্য ডিগবাজি তো ডাউন টু উইকেট। পরে আরও কিছু প্রশংসাসূচক বাক্য যুক্ত করেন।

তামিমের মন্তব্য নিয়ে জায়েদ খান বলেন,‘তামিম ইকবালের কাছ থেকে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক সন্মানের। আমি আনন্দিত। উনি আমার খুব প্রিয় একজন খেলোয়াড়।’

বলে রাখা ভালো, একই শো তে এসে জায়েদ খান ডিগবাজি দিয়ে নেচেছিলেন। এছাড়া জানিয়েছিলেন, তার জন্য এক মেয়ের ব্রেক আপ হয়ে যায় ও হাতে তার নাম লেখায় আরেক মেয়ের বিয়ে ভেঙে যেতে ধরেছিল। জায়েদের সেই বক্তব্য রাতারাতি ভাইরাল হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )