1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনি ও ইসরাইলপন্থিদের মধ্যে রাতভর সংঘর্ষ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৯৬ জন দেখেছেন

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফিলিস্তিনি ও ইসরাইলপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরটির রাজপথে শুক্রবার রাতে সংঘর্ষে জড়িয়েছেন তারা। এ সংঘর্ষ চলেছে রাতভর।

মেলবোর্ন অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। জনবহুল শহরটির কউফিল্ড সাউথ এলাকায় একটি ইহুদি উপাসনালয়ের (সিনাগগ) পাশে শুক্রবার রাতে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের কিছু ভিডিও ফুটেজ ও ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা একে অপরকে ঘুষি মারছেন। পরস্পরকে গালাগাল করছেন। একে অন্যকে প্লাস্টিকের বোতল ও পানি ছুড়ে মারছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেপার স্প্রে ছোড়ে পুলিশ।

এর আগে ফিলিস্তিনি এক ব্যক্তির মালিকানাধীন রেস্তোরাঁয় আগুন লাগে। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনপন্থিরা ওই সিনাগগের পাশে জড়ো হন। এর পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

তবে মেলবোর্ন পুলিশ জানিয়েছে, তারা আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এতে ধর্মীয় কিংবা বর্ণবাদী নাশকতার কোনো ইঙ্গিত মেলেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )