1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রোববার থেকে অবরোধ পালন করবে যেসব দল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

তৃতীয় দফার পর রোববার থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক এক করে তারা অবরোধের ডাক দেয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এবারের কর্মসূচিতেও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।

বিএনপির পর এবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

অবরোধ কর্মসূচি দিতে বাদ পড়ল না গণতন্ত্র মঞ্চও। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই অবরোধ ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করেন।

তবে সবার আগে একই কর্মসূচির ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এদিন তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে নতুন করে অবরোধের ঘোষণা দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

এর আগে অবরোধের কর্মসূচিও এলডিপির পক্ষ থেকে প্রথমে ঘোষণা করা হয়েছিল। পরে বিএনপিসহ আন্দোলনে থাকা অন্য দলগুলো একই কর্মসূচি দেয়।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়।

এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে গত ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে তারা। তারপরে এক দিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ দেওয়া হয়। সর্বশেষ শুক্র ও শনিবার বিরতি দিয়ে আবার অবরোধের ডাক দিলো বিএনপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )