1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আ.লীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনাকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

এছাড়া আওয়ামী লীগের নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে ১৪টি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের এসব তথ্য জানভন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করবো। ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল। লোক হয়ত পরিবর্তন হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, এবার মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে। গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ৫০ হাজার টাকা ফরমের দাম নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চাইলে অনলাইনে ফরম তুলতে পারবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )