1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষা চাষের বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

ময়মনসিংহের ফুলপুরে সরিষা চাষ বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় তেল জাতীয় ফসল (সরিষা) এর আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৫নং ফুলপুর সদর ইউনিয়নের পূর্ব বাখাই গ্রামে ওই  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সরিষার চাষাবাদের নিয়মাবলি নিয়ে বিশেষ আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান।

তিনি বলেন, ভোজ্যতেলের চাহিদা পূরণের জন্যে স্থানীয়ভাবে সরিষার উৎপাদন বৃদ্ধি করতে হবে। এজন্য কৃষকদেরকে আধুনিক কৃষি প্রযুক্তি ও কলাকৌশল অনুসরণ করে চাষ করতে হবে। এসময় তিনি সরিষার আধুনিক জাত চাষের বিষয়ে কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদের সভাপতিত্বে কৃষকদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস প্রমুখ। সভায় আড়াইশ কৃষকসহ স্থানীয় ইউপি সদস্য ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )