1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পুলিশ সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে ৩ নভেম্বর কনস্টেবল আমিরুল হত্যার ঘটনায় সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আনসার উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পরদিন গাইবান্ধার পলাশবাড়ী যুবদলের আহ্বায়ক শামীম রেজা ওরফে শিন্টা শামীম ও সুলতান নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের পুলিশ হেফাজতে পায় পল্টন থানা পুলিশ।

এ ছাড়া মামলাটিতে বরগুনা সদরের পুরিরখাল এলাকার শহিদুল্লাহ মুসুল্লি নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ৩১ অক্টোবর তাকে দুদিনের রিমান্ডে পাঠান আদালত।

পুলিশ কনস্টেবল আমিরুল হত্যার দিন ২৮ অক্টোবর রাতেই পল্টন থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনের নামে মামলা দায়ের করেন ডিবি মিরপুর বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )