1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামীণ অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হয়েছে: স্পিকার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার গ্রামে শহরের সুযোগ-সুবিধা দিতে কাজ করে যাচ্ছে। এতে করে গ্রামীণ মানুষেরা ভাল শিক্ষা, স্বাস্থ্যসেবা পাচ্ছে। আধুনিক কলাকৌশল ও তথ্য প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ হয়ে গ্রামের মানুষেরা ফসলের নিবিড়তা বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মৎস, পশুপালনসহ নানা অর্থনৈতিক কর্মকান্ড বাস্তবায়ন করছে। আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামীণ অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হয়েছে।

সোমবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে নানা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। তাই সাধারণ মানুষ যেন বিপাকে না পড়ে সেজন্য সরকার টিসিবি, খোলা বাজারে চাল বিক্রিসহ অস্বচ্ছল স্বল্প আয়ের মানুষদের জন্য নানা উদ্যোগ বাস্তবায়ন করছেন। জনগণ যেন কষ্ট না পায় সেদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সচেষ্ট রয়েছে।

এ সময় তিনি বিভিন্ন উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইল চেয়ার, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ, দুরারোগ্য ব্যধিতে আক্রান্তদের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় চেক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নকৃত ইমপ্যাক্ট প্রকল্পের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ অন্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )