1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সারাদেশে টহল দিচ্ছে র‍্যাবের ৪৬০ দল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪৬০টি টহল দল মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ নভেম্বর) র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে। অবরোধ শুরুর আগের দিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আওয়ামী লীগের একটি কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে দেওয়া তথ্য মতে, ৪৮ ঘণ্টা অবরোধ শুরুর আগের দিন (শনিবার) রাত থেকে রোববার রাত ১১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১৯টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় পুলিশের গাড়িতেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু রাজধানীতেই ২০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, বিএনপি-জামায়াতের অবরোধকে কেন্দ্র করে রাজধানীবাসীর নিরাপত্তায় নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রাজধানীতে দিনে ১১ হাজার এবং রাতে ৯ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে দিন ও রাতের রাজধানীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )