1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

নেপালে ফের শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

নেপালে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনের কেন্দ্র ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে। তবে এর প্রভাবে ভারতের দিল্লি ও এর আশপাশের শহরের বহুতল ভবনগুলোতে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে।

শক্তিশালী এ ভূকম্পনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  এ নিয়ে গত এক মাসে দেশটিতে তিনবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো। নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শুক্রবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দক্ষিণে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নেপালের ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে দিল্লি ও উত্তর ভারতজুড়ে। শুক্রবার গভীর রাতে হওয়া এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লি-এনসিআরের বাসিন্দাদের মাঝে। এক মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল কম্পনটি। ভয়ে দিল্লির বিভিন্ন এলাকার বাসিন্দারা দ্রুত রাস্তায় চলে আসেন।

হিন্দুস্তান টাইমস বলছে,  শুধু দিল্লিই নয়; উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার রাজ্যেও কম্পন অনুভূত হয়েছে। অনেকের দাবি, কম্পনের মাত্রা যথেষ্ট জোরালো ছিল।   ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য মতে , শুক্রবার রাত ১১টা ৩২ মিনিট ৫৪ সেকেন্ডে নেপালে ভূমিকম্পটি হয়েছে। এর উৎপত্তিস্থল দেশটির রাজধানী কাঠমাণ্ডু থেকে পশ্চিম ও উত্তরপশ্চিম দিকে ৩৩১ কিমি দূরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )