1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

গাজা ঘিরে ফেলেছে, দাবি ইসরায়েলি সেনাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটি ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, গাজা উপত্যকার প্রধান এই শহরটিকে বৃহস্পতিবার ঘিরে ফেলা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেখানে মূলত সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামলা শেষে আবারও সুড়ঙ্গে ঢুকে পড়ছেন হামাসের যোদ্ধারা।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটি বর্তমানে ইসরায়েলের আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসরায়েল সেখানে হামাসের কমান্ড কাঠামোকে ধ্বংস করার অঙ্গীকার করেছে এবং বেসামরিক ফিলিস্তিনিদের ভূখণ্ডের দক্ষিণ অংশে পালিয়ে যেতে বলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় প্রবল বিস্ফোরণের মধ্যে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, হামাসের প্রধান কেন্দ্রবিন্দু গাজা সিটি ঘেরাও সম্পন্ন করেছে তাদের সৈন্যরা।

অন্যদিকে ইসরায়েলের সামরিক প্রকৌশলীদের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইদ্দো মিজরাহি বলেছেন, ইসরায়েলি সেনারা মাইন এবং বুবি ফাঁদের মুখোমুখি হচ্ছে। তিনি বলেন, “হামাস এসব বিষয়ে বেশ শিখেছে এবং নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছে।”

এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় বর্তমানে যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছেন তারা। ইসরায়েলি সেনারা গাজার মধ্যাঞ্চল ও সবচেয়ে জনবহুল এলাকা গাজার ভেতর প্রবেশ করেছে বলেও দাবি করেছেন তিনি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, আমরা যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছি। আমরা বেশ ভালো সাফল্য পেয়েছি এবং গাজার উপকণ্ঠ পার করে ভেতরে প্রবেশ করেছি। আমরা এগিয়ে যাচ্ছি।

সূত্র: রয়টার্স

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )