1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যে সাহস আরব দেশগুলো দেখাতে পারেনি, তাই-ই করে দেখাল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর আরব দেশগুলো সেভাবে গাজাবাসীর পাশে দাঁড়ায়নি। এমনকি ইসরায়েলকে জোরালোভাবে চাপও দেননি আরব দেশের নেতারা। অথচ দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিভিন্ন বিক্ষোভ ও পদক্ষেপ দেখা গেছে।

এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মঙ্গলবার (৩১ অক্টোবর) এমন পদক্ষেপ নেয় দেশটি। তবে শুধু বলিভিয়াই নয়, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে এগিয়ে এসেছে দেশটির প্রতিবেশীরা। কলম্বিয়া ও চিলি ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে।

দক্ষিণ আমেরিকার এই তিন দেশে গাজায় ইসরায়েলি হামলা এবং এতে ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর নিন্দা জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স’র।

এক সংবাদ সম্মেলনে বলিভিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি বলেন, বলিভিয়া গাজা উপত্যকায় সংঘটিত আগ্রাসী এবং অসামঞ্জস্যপূর্ণ ইসরায়েলি সামরিক আক্রমণের প্রত্যাখ্যান এবং নিন্দায় ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে মেক্সিকো ও ব্রাজিলের মতো অন্য লাতিন দেশও ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে। এসব দেশ যুদ্ধবিরতির পক্ষে শুরু থেকেই সরব হয়েছে। শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেন, আমরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর পাগলামি দেখতে পাচ্ছি, যিনি গাজা উপত্যকা নিশ্চিহ্ন করে দিতে চান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )