1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

আফ্রিকা থেকে দূতাবাস গুটিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার কয়েকটি দেশ থেকে দূতাবাস গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাঙ্গোলা ও উগান্ডা থেকে সম্প্রতি নিজেদের রাষ্ট্রদূতদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়ং।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয়। তারা বলছে, উত্তর কোরিয়ার ওপর আরোপ করা বৈশ্বিক নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি খারাপ হয়েছে। আর এ কারণেই হয়ত দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আফ্রিকান বিভিন্ন মিডিয়া আউলেট জানায়, অ্যাঙ্গোলা ও উগান্ডা থেকে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতরা দেশ দুটির নেতাদের সঙ্গে ‘বিদায়ী’ সাক্ষাৎ করেছেন।

দেশ দুটি থেকে দূতাবাস বন্ধের ঘোষণার পর ওই রাষ্ট্রদূতরা বিদায়ী সাক্ষাৎ করেন। জাপানি গণমাধ্যম ইউমিউরি শিম্বুন গত সপ্তাহে জানায়, আর্থিকভাবে ধুঁকতে থাকা উত্তর কোরিয়া হংকংয়েও নিজেদের কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, কঠোর নিষেধাজ্ঞার কারণে বৈদেশিক মুদ্রা পাওয়ার উত্তর কোরিয়ার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য দেশটির পক্ষে কূটনৈতিক মিশনের কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে মনে হচ্ছে।

এদিকে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেওয়া উত্তর কোরিয়ার সাবেক একজন কূটনীতিক বলেন, এসব মিশনকে কোনো টাকাপয়সা দেয় না পিয়ংইয়ং। উল্টো অবৈধ বাণিজ্য এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে এসব মিশনই উত্তর কোরিয়ার রেমিটেন্স পাঠায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )