1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত পাইলটসহ অন্তত নিহত ১২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে উড়োজাহাজ বিধ্বস্তে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

অ্যাক্রের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে জানায়, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান এই উড়োজাহাজটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ১০ যাত্রী এবং সেই সঙ্গে পাইলট ও কোপাইলট সবাই ঘটনাস্থলে মারা যান। ১০ যাত্রীর মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু ছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজে আগুন ধরে যায় এবং সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুনের সৃষ্টি করে।

দুই মাসের মধ্যে ব্রাজিলে পর পর দুটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটল। গত সেপ্টেম্বরে অ্যামাজনস প্রদেশে একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হলে ১৪ জন নিহত হয়।

সূত্র: খবর আলজাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )