1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রথম ও একমাত্র নারী সদস্য নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রথম ও একমাত্র নারী সদস্য জামিলা আল-শান্তি নিহত হয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। খবর বিবিসি’র।

রাজনৈতিক ব্যুরো হচ্ছে হামাসের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী অংশ। জামিলা এই গ্রুপেরই একজন সদস্য ছিলেন। তিনি হামাসের সহপ্রতিষ্ঠাতা আব্দেল আজিজ আল-রানতিসির স্ত্রী।

জামিলা হামাসের নারী উইং খোলেন। ২০২১ সালে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রথম নারী সদস্য হিসেবে নির্বাচিত হন। তবে কোথায় বিমান হামলায় জামিলা নিহত হয়েছেন, তা জানায়নি ফিলিস্তিনি মিডিয়া।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩০৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, হামাসের হামলায় ১ হাজার ৪০০-র বেশি ইসরায়েলি নিহত হয়েছে।

এর একদিন পর ইসরায়েলি সেনাবাহিনী তাদের কতজন সদস্য নিহত হয়েছে তা জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, এখনও ইসরায়েলের ভেতর ফিলিস্তিনি সশস্ত্র ব্যক্তি থাকার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )