1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

গাজায় সীমিত ত্রান সহায়তা পাঠানোর অনুমতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল রাজি হওয়ার পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ ট্রাক ত্রাণ সহায়তা ঢুকতে দেওয়ার অনুমতি দিয়েছে মিসর।

বুধবার (১৮ অক্টোবর) রাতে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কথা বলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য জানান। খবর বিবিসি

ইসরায়েল সফর শেষে দেশে ফেরার পথে বাইডেন বলেন, মিসরের প্রেসিডেন্ট রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ২০ ট্রাক ত্রাণ সহায়তা পাঠানোর ব্যাপারে রাজি হয়েছেন।

এর আগে গাজায় ত্রাণ সহায়তা যেতে দিতে রাজি হয় ইসরায়েল। জো বাইডেন ইসরায়েল সফরে গিয়ে দেশটির নেতাদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরও রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ যেতে বাধা দেওয়া হবে না বলে জানায়।

তবে জাতিসংঘ এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো বলছে, গাজায় এখন যে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে তাতে এই ২০ ট্রাক ত্রাণ সহায়তা দিয়ে ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হয়। গাজার ১০ লাখ উদ্বাস্তুর জন্য দৈনিক অন্তত ১০০ ট্রাক ত্রাণ সহায়তার প্রয়োজন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গাজার শাসকগোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা করে। ওই দিনই বোমা হামলার পাশাপাশি গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ইসরায়েল। দুদিন পর পুরোপুরি গাজা অবরোধের ঘোষণা দিয়ে ইসরায়েল সেখানে খাবার, পানি, ওষুধ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এ পর্যন্ত ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনের শিশুসহ তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফি‌লি‌স্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১৮ অক্টোবর) সৌদি আরবের জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে এ আহ্বান জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )