1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

হাসপাতালে বোমা হামলাকে ‘ভয়াবহ বিপর্যয়’ বললেন পুতিন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজার আল-আহলি হাসপাতালে বোমা হামলার ঘটনাকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন।

চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘হামলার ফলে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা প্রমাণ করে যে, হামাস ও ইসরায়েলের মধ্যে লড়াই বন্ধ হওয়া উচিত।’

ইসরায়েলি বিমান বাহিনীর বর্বর বোমা হামলা থেকে বাঁচতে নিজ বাড়ি-ঘর ছেড়েছেন গাজার অসংখ্য মানুষ। বোমা হামলা থেকে নিজেদের ‘জীবন বাঁচাতে’ হাসপাতালে আশ্রয় নেন অনেকে। এরমধ্যে অন্যতম একটি ছিল আল-আহলিল হাসপাতাল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আল-আহলিল হাসপাতালে ভয়াবহ হামলা চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। এতে পাঁচশ’রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে ৫০০ মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করে এই হামলাকে ‘গণহত্যা ও যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে,  হাসপাতালটিতে অসুস্থ রোগী ও আশ্রিত মানুষ ছাড়া আর কেউ ছিল না।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলাকে ‘ভয়াবহ এবং একেবারেই অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। সূত্র:আল জাজিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )