1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত শতাধিক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

ভারতের বিহারে দিল্লি থেকে আসামগামী একটি ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন, আহত শতাধিক। বিহারের বক্সারের কাছে রঘুনাথপুর স্টেশনের কাছাকাছি স্থানে বুধবার (১১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টায় ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে।

নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে যাত্রা শুরু করে আসামের গুয়াহাটির কাছে কামাখ্যা যাচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ট্রেনটি তার যাত্রা পথে বিহারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশন পার হওয়ার পরই হঠাৎ দুর্ঘটনার মুখে পড়ে।  চারটি বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে পড়ে যায়। ট্রেনের দুটি কোচ একে অপরের ওপরে উঠে যায়। রাতের অন্ধকারে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করতে সামান্য বেগ পেতে হলেও রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায়  জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ সদস্যরা। গুরুতর আহত যাত্রীদের পাটনার এইমসে নিয়ে যাওয়া হয়েছে।

ট্রেনটির দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক তদন্তের পর ভারতীয় রেল কর্তৃপক্ষ জানায়, ট্রেনের ২১টি বগিই লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে চারটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )