1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

লাগামহীন দুর্বৃত্তপনার ফল ভোগ করছে ইসরায়েল : উত্তর কোরিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে বিরোধ বৃদ্ধির জেরে সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপাত্র হিসেবে পরিচিত সংবাদপত্র রোডং সিনমুনের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।

রোডং সিনমুনের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যাপক আকারে সশস্ত্র সংঘর্ষ হয়েছে। চলমান এই সংঘাত ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ‘ইসরায়েলে বিরতিহীন ‍দুর্বৃত্তপনা পদক্ষেপের পরিণতি’।

আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতকে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অবিরাম দুর্বৃত্তমূলক কর্মকাণ্ডের পরিণতি বলেও অভিহিত করেছে। তারা বলছে, এর মৌলিক সমাধান হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলাকালে হামাসের যোদ্ধার হাতে ‘উত্তর কোরিয়ার তৈরি’ অস্ত্র দেখা গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কিছু সংবাদমাধ্যম।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) খবর অনুসারে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের এক যোদ্ধার হাতে উত্তর কোরিয়ার তৈরি ‘এ-৭ হাই-এক্সপ্লোসিভ ফ্রাগমেন্টেশন রকেট’ দেখা গেছে।

সামাজিক মাধ্যম এক্সে (পূর্বের নাম টুইটার) ‘ওয়ার নয়ার’ নামে একটি অ্যাকাউন্ট থেকে এমন দাবি করা হয়েছে বলে উল্লেখ করেছে আরএফএ। তাদের সূত্র দিয়ে একই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ, সংবাদমাধ্যম কোরিয়া টাইমস এবং কেবিএস। সূত্র:আনাদোলু এজেন্সি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )