1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

পুতিনের সঙ্গে সাক্ষাতে রাশিয়া যাচ্ছেন মাহমুদ আব্বাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়া সফরে যাচ্ছেন। এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ চলছে এবং এর মধ্যেই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সম্ভাব্য রাশিয়া সফরের খবর সামনে এলো।

রাশিয়ার সংবাদমাধ্যম মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বরাত দিয়ে সোমবার রাতে জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মস্কো সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফালের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার আরবিসি নিউজ আউটলেট বলেছে, এই সফর কখন হবে, সে বিষয়ে আমরা রাশিয়ার পক্ষ থেকে ক্রেমলিনের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছি।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মস্কোতে আসবেন, এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )