1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

মাঝরাতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

রাজধানীর হাজারীবাগ এলাকায় ভাড়া বাসার বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম মীর জাওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (৮ আক্টোবর) দিবাগত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি তাঁর একাধিক সহপাঠী নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

এদিকে নিহতের বাবা মীর জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে জসিম গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এদিকে সহপাঠীসহ নিহতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধারণা তিনি হতাশা থেকে বহুতল ভবন থেকে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

তাঁর অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহপাঠী করিমা নেহা লিখেছেন, সব ফ্যাকাল্টিকে এই রাতে মেইল করে জানানো লাগতেছে আমার ফ্রেন্ড নাই আর, আমার ফ্রেন্ড বলে নাই কিছু আমাদের, ও মারা গেছে। মীর জাওয়াদ আমাকে মন খারাপ না করতে বলে নিজেই নিজের ভিতর মরে গেছিল। একটাবার বলল না। একসাথে আড্ডা দেই, ঘুরতে যাই কেমনে কি করে ফেলল। কেমন বন্ধু আমরা নিজেদের বন্ধুদের মনের খবর জানি না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )