1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১০০০ ছাড়াল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত মানুষ।

শনিবার আঘাত হানা এই ভূমিকম্পের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ১২টি গ্রাম। এএফপির বরাতে এই খবর দিয়েছেন এনডিটিভি

খবরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ওই ১২টি গ্রামে ৬০০ এর বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির শিকার হয়েছেন ৪ হাজার ২০০ মানুষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুসারে, পশ্চিম আফগানিস্তানে ছয়টি ভূমিকম্প হয়েছে এবং যার মধ্যে সবচেয়ে বড়টি ছিল ৬.৩ মাত্রার।

সংস্থাটি বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )