1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা

বেরোবিতে আগামীকাল শুরু হতে যাচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ জন দেখেছেন

মো. হেলাল মিয়া, বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডার) আয়োজনে তৃতীয় জাতীয় আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (০৬ অক্টোবর)।

আজ বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি প্রতিযোগিতার তথ্য জানান। শুক্রবার সকালে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি কক্ষে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হবে। আগামী ০৬ অক্টোবর থেকে ০৭ অক্টোবর শনিবার প্রতিযোগিতার গ্রুপ পর্ব ও সেমি ফাইনাল পর্বের বিতর্ক অনুষ্ঠিত হবে। এ ছাড়া শনিবার বিকেলে ফাইনাল রাউন্ড, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতর্ক অনুষ্ঠান এর সমাপ্তি ঘটবে।

এ বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩২টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে দল অংশ নেবে।

এবারের প্রতিযোগিতার টাইটেল স্পনসর হিসেবে আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের ডিজিটাল আর্থিক পরিষেবা ব্র্যান্ড উপায়, এ ছাড়া আরও সহযোগিতায় আছে রংপুর সিটি করপোরেশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লজিস্টিক পার্টনার হিসেবে আছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক আজকের পত্রিকা ও সময় টিভি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ব্রুডা প্রতিষ্ঠার পর থেকে মানুষের মাঝে যুক্তির চর্চা ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন বিতর্ক আয়োজন, অংশগ্রহণ এবং কৃতিত্বপূর্ণ অর্জনের মাধ্যমে ব্রুডা বিতার্কিকদের মেধা ও মননে আত্মবিশ্বাসী এবং শাণিত মূল্যবোধের ধারক হিসেবে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )