1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

রাশিয়া থেকে মুখ ফিরিয়ে ইউরোপ-যুক্তরাষ্ট্রের সাথে জোট করছে আর্মেনিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ জন দেখেছেন

সাবেক সোভিয়েত রাষ্ট্র আর্মেনিয়াতে রাশিয়ার প্রভাব হ্রাস পেতে শুরু করেছে। দেশটি মস্কোর সতর্কতা উপেক্ষা করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে।

ইয়েরেভান থেকে আল জাজিরার প্রতিনিধি বার্নার্ড স্মিথ জানিয়েছে,  দিন শেষে রাশিয়া আর্মেনিয়ার প্রতিরক্ষায় আসেনি এবং নাগোরনো কারাবাখে তাদের নৃগোষ্ঠীর লোকদের রক্ষা করেনি। এ কারণে আর্মেনিয়া ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সাথে জোট গঠন করছে।

উল্লেখ্য, সম্প্রতি আজারবাইজান এক অভিযানে নাগোরনো কারবাখে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর ফলে সেখানে বসবাসরত আর্মেনীয় নৃগোষ্ঠীর হাজার হাজার নাগরিক অঞ্চলটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

চলতি বছর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউক্রেনে পুতিন যুদ্ধাপরাধ করেছেন অভিযোগ তুলে আইসিসি এই পরোয়ানা জারি করে। এ কারণে সাবেক সোভিয়েত রাষ্ট্র আর্মেনিয়া যেন আইসিসির চুক্তিতে স্বাক্ষর না করে সেজন্য হুঁশিয়ারি দিয়েছিল মস্কো।

আল জাজিরার প্রতিনিধি বার্নার্ড স্মিথ বলেছেন, আইসিসির আইনে স্বাক্ষর করলেও আর্মেনিয়া বলছে তারা পুতিনকে কখনো গ্রেফতার করবে না। কিন্তু তা সত্ত্বেও আর্মেনিয়ার এই সিদ্ধান্তে রাশিয়া খুশি হতে পারছে না।  সূত্র: আল জাজিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )