1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

রাজধানীর জুরাইন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইসমাইল হোসেন (২০) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে জুরাইন মাদরাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসা এলাকার বড়ভাই মো. ইমরান ও বন্ধু শরীফ জানান, ইসমাইল পড়াশোনার পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে চাকরি করত। রাতে টাকা নিয়ে বাসায় ফেরার পথে জুরাইনে ছিনতাইকারীরা অস্ত্র দিয়ে পিঠে ও বুকে আঘাত করে তার কাছে থাকা ১৫/১৬ হাজার টাকা নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে আমরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )